
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারাসহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা (এস্কর্ট) চেয়েছে নির্বাচন কমিশন (ইসি।
শনিবার (১৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারনির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।
এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট প্রয়োজন।
এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকাস্থ বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদান করা প্রয়োজন।
এছাড়া অন্য দুই চিঠিতে মহাপুলিশ পরিদর্শককে সব নির্বাচন অফিস, সংসদ নির্বাচনের ভোট কর্মকর্তাদের নিরাপত্তা দিতে বলা হয়েছে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।