1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ঢাকা–সিলেট মহাসড়কের পাশে নবীগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জনতার বাজার সংলগ্ন এলাকা থেকে এক অসুস্থ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি জিতু মিয়া (৫৫)। তিনি নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, জিতু মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগে একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা থেকে জিতু মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রবিবার ( ১৪ ডিসেম্বর) সকালে জনতার বাজার পশুর হাটের পাশের একটি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকতের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন এবং শারীরিক অসুস্থতার কারণে আর উঠে দাঁড়াতে না পেরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রয়োজনে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর