1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দৈনিক প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।

একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে একটি দম্পতি বা দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। এ ঘটনায় ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েন।

ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ দীপ্ত জানান, হামলাকারীরা ছাদের ওপরে প্রায় ২০ জনের মতো অবস্থান নিয়েছিল। তারা আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধোঁয়ার কারণে চলাফেরা করা যাচ্ছিল না। পরে সাংবাদিকরা ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেন।

পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর