1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচং জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার শতভাগ এ-প্লাস, বিভাগীয় মেধা তালিকায় তৃতীয় স্থান

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ নুরানী তালীমুল কোরআন বোর্ড পরিচালিত ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় এ মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২১ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ এ-প্লাস অর্জন করেছে।

এ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য শেখ মিফতা হোসেন তাসবী। তার এ সাফল্যে দাদা-দাদী, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
শুধু শতভাগ এ-প্লাসই নয়, সম্মিলিত ফলাফলের ভিত্তিতে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা সিলেট বিভাগের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। এই ব্যতিক্রমী সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসান বলেন, “এই সাফল্য মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই আজ আমরা এই গৌরব অর্জন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

শিক্ষক মাওলানা আফজাল হোসাইন ও মাওলানা ক্বারী নবীর আলী জানান, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই শতভাগ এ-প্লাস ও বিভাগীয় মেধা তালিকায় স্থান অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”

মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর