1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

নবীগঞ্জে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত; ২০ জন সিলেটে প্রেরণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষি জমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করা নিয়ে বিরোধ আরও তীব্র হয়। এরই জেরে সোমবার দুপুরে সেমানন্দ ভট্টাচার্যকে একা পেয়ে মুহিত মিয়া পক্ষ হামলা চালায়। পরে বিকেলে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আব্দুল হাই পক্ষের অন্তত ৩০ জনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—কাশেম মিয়া (৩৫), আবু হানিফা (৫৫), নাসির মিয়া (৪৫), মতলিব মিয়া (৩৮), আশরাফুল (২০), মোজাম্মিল (১৬), মোজাহিদ (২২), মাসুম (২০), মছব্বির (২৭), নুর জাহান বেগম (২২), আশিক মিয়া (৩৮), আমির উদ্দিন (৩৮), জুলেখা বেগম (৪৫), দিলারা বেগম (৪৬), সামাইয়ুন (২১), লোকমান (২৬) প্রমুখ।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর