1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

 

সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।

শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর) ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় হিজল গাছ রোপণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। এরআগে আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সদস্যবৃন্দ। বৃক্ষ রোপণ শেষে দ্বিতীয় পর্বে হাওর থেকে অপসারণকৃত বর্জ্য জনসম্মুখে আগুনে ভষ্মিভুত কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. মেহেদী হাসান মানিক। এসম স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম আয়োজিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংগঠনে সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির এর যৌথ  পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা মো. জুনাব আলী, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন, সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ রেঞ্জ অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সমাজসেবক রায়হান উদ্দিন।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয়দের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে হাওরপাড়ের একঝাঁক তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় গঠন করা হয় ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। আনুষ্ঠানিক যাত্রা থেকে প্রশাসনের পাশাপাশি পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ নিয়ে সোচ্চার রয়েছে পরিবেশবাদী এ সংগঠন।
##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর