জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
২৩১
বার পঠিত
জৈন্তাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
জৈন্তাপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় সিলেট ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতী সাঈদ আহমদ এর পক্ষে জৈন্তাপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ রফিকুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, শ্রমিক আন্দোলনের সহ সভাপতি...
জৈন্তাপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় সিলেট ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতী সাঈদ আহমদ এর পক্ষে জৈন্তাপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ রফিকুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, শ্রমিক আন্দোলনের সহ সভাপতি সালমান ফারসি, শ্রমিক নেতা আরিফুল ইসলাম রুবেল প্রমুখ।