1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। রবিবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহজাহানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সমর্থনকারী রেজু মিয়া, প্রস্তাবকারী রমজান আলী, প্রবীন মুরুব্বী তারিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ সহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমাদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার সময় জনগনকে স্বতঃস্ফূর্ত ভোটাদিকার প্রয়োগ সহ গণভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রার্থী সহ উপস্থিত সবার কাছে আহবান জানান। একই দিনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর