1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আনিসুল হক

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা চারটায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি চেয়েছিলাম আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই মনোনয়নপত্র দাখিল করতে। কিন্তু এলাকার মানুষের চাপ ও ভালোবাসায় জেলা শহরে এসে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।

আনিসুল হক বলেন, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও রিকশায় দুর্গম সড়ক পাড়ি দিয়ে আমার বাসার সামনে জড়ো হতে থাকেন। আমরা সবাই মিলে হেঁটে মূল সড়কে আসি, পরে চার উপজেলার  ৫ জনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর