1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুবিপ্রবি ভিসির শোক

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) এক শোকবাণীতে  ভিসি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় ও কোটি মানুষের আশা-আকাঙক্ষার মূর্ত প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিখাতসহ অন্যান্য খাতসমূহের তথা সমগ্র দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। তাঁর সময়ে গৃহীত পদক্ষেপসমূহ দরিদ্রমুক্তি ও জাতীয় উন্নয়নের মাইলফলক হয়ে আছে।

তিনি আমৃত্যু গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকারের জন্য এক আপোষহীন সংগ্রামে নিবেদিত ছিলেন। ব্যক্তিজীবনের অপরিসীম ত্যাগ ও নিরলস সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা জাতির রাজনৈতিক চেতনায় চিরভাস্বর থাকবে। প্রতিকূলতার মাঝেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অদম্য স্পৃহা জাতিকে সবসময় প্রেরণা যুগিয়ে যাবে।

তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ভূবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর আদর্শ, নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন বাঙ্গালী জাতির জন্য এক অমূল্য উত্তরাধিকার।

এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বেগম জিয়ার রাজনৈতিক সহকর্মী এবং দেশ-বিদেশের অগণিত শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন এবং শোকাহত সকলকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করেন।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর