1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ফাহিম চৌধুরীর আ*প*ত্তি*ক*র স্ট্যাটাসে সিলেটের ম্যাচ বর্জন সাংবাদিকদের

স্পোর্টস রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

সিলেটে অনুষ্ঠিত বিপিএল’র ১২ তম আসর চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর একটি বক্তব্য প্রকাশ করেন।

তিনি শুক্রবার (২ জানুয়ারি) বেলা ৩টার দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন।

যেখানে ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না!

নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!☺️’

তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে দায়িত্বরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করেন।

এসময় তারা বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টি কটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতরব ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।

সাংবাদিকরা ফাহিম চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন- সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপ’ত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।

২৪ ঘন্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর