1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লিমন টেকনোলজিস্ উদ্বোধন: নবীগঞ্জে আধুনিক আইটি সেবার সূচনা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৮০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি খাতে আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি প্রতিষ্ঠান ‘লিমন টেকনোলজিস্’ (Limon Technologies)। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

লিমন টেকনোলজিস্-এর মূল লক্ষ্য হলো উন্নতমানের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবা প্রদান এবং ‘লিমন আইটি ল্যাব’-এর মাধ্যমে স্থানীয় তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য, লিমন টেকনোলজিস্-এর অধীনে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান লিংক থ্রি টেকনোলজিস লিমিটেড (Link3) ইতোমধ্যে নবীগঞ্জ এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে আসছে, যা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ছায়েদ রহমান চৌধুরী, মোঃ আব্দুল মালিক চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, মোঃ জুয়েল চৌধুরী এবং সোনালী টাওয়ারের মালিক তোফায়েল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও কালের কন্ঠ মাল্টিমিডিয়ার নবীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন তালুকদার, জাকারিয়া আহমেদ অপু, রাজু চৌধুরী, সাইফুর রহমান সাইফ, জুনু মিয়া, আমির খাঁন, আবু সাঈদ বাতেন, এইচ আর হাবিব চৌধুরী প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শান্তিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব (সাব-রেজিস্টার) মাওলানা ফিরুজ মিয়া। মোনাজাতে লিমন টেকনোলজিস্-এর সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লিমন আইটি ল্যাব-এর মাধ্যমে স্থানীয় যুবসমাজকে আইটি প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ ফ্রিল্যান্সার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবা প্রদান করে নবীগঞ্জকে একটি প্রযুক্তিনির্ভর অঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, নবীগঞ্জে লিমন টেকনোলজিস্-এর মতো একটি আধুনিক আইটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রয়োজন ছিল। প্রযুক্তি শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে লিমন আইটি ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর