1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত সমর্থকরা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ খবর আসনের সর্বত্র ছড়িয়ে পড়লে উচ্ছ্বসিত হয়ে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বৈধ ঘোষণা করেন।

বিষয়টি জানার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক তাঁর ভেরিফাইড করা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- আলহামদুলিল্লাহ। প্রিয় সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জমাকৃত মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার কর্তৃক “বৈধ বলে ঘোষণা করা হয়েছে”।

তিনি লিখেছেন- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুনামগঞ্জ-২ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর