1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিপিএলে চট্টগ্রামকে হারিয়ে টেবিল শীর্ষে রংপুর

স্পোর্টস রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পঠিত

রংপুর রাইডার্সের দৃঢ়তা আর অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানল চট্টগ্রাম রয়্যালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে। ইনিংসের শেষদিকে চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করে অপরাজিত ৩০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

১৯ বলের এই ইনিংসেই মূলত নিশ্চিত হয় রংপুরের জয়, হাতে থাকে আরও ৭ বল। এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস সংগ্রহ করে ৫ উইকেটে ১৬৯ রান। দলের হয়ে ইনিংস গুছিয়ে খেলেন অ্যাডাম রসিংটন। ৪১ বলে ৫৮ রানের সাবলীল ইনিংস খেলেন তিনি।

শেষদিকে হাসান নওয়াজ ব্যাট হাতে ঝড় তোলেন, ৩টি ছক্কাসহ ৩৮ বলে করেন ৪৬ রান। তবে মাঝেমধ্যে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি চট্টগ্রামের।
রংপুরের বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে আঘাত হানেন। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ২ উইকেটে ৩২ রান দেন মোস্তাফিজুর রহমান।

মাঝের ওভারে চট্টগ্রামের ছন্দ ভেঙে দেন আকিফ জাভেদ, তার শিকার ২ উইকেট, খরচ ২৯ রান।
জবাবে রংপুরের শুরুটা ছিল বিধ্বংসী। কাইল মেয়ার্স একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাওয়ার প্লেতেই। মাত্র ২৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫০ রান করে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতেই নিয়ন্ত্রণ নেয় রংপুর।

মেয়ার্সের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শরিফুল ইসলামের তিন উইকেটের স্পেলে কিছুটা ম্যাচে ফেরে চট্টগ্রাম। ডেভিড মালান (৩০) ও তাওহীদ হৃদয় (১৭) চেষ্টা করেন ইনিংস ধরে রাখার, কিন্তু শেষের ওভারগুলোতে সমীকরণ ক্রমেই জটিল হয়ে ওঠে।

সেই চাপের মুহূর্তে অভিজ্ঞতার প্রমাণ দেন মাহমুদউল্লাহ। প্রয়োজনের সময় বাউন্ডারি আদায় করে নেন তিনি, অন্য প্রান্তে অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে জুটি গড়ে ম্যাচ হাতছাড়া হতে দেননি। শেষ পর্যন্ত আরও একবার রান তাড়ায় সফল হয় রংপুর রাইডার্স, বজায় রাখে দারুণ জয়ের ধারা এবং উঠে যায় টেবিলের শীর্ষে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর