1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুমি দাশ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের গৃহবধূ সুমি দাশ (২১) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলার গাজীর টেক মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমি দাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড। বক্তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সুমি দাশের মতো আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুমি হত্যার সঙ্গে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির ফাঁসির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। উল্লেখ্য, নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা সুমি দাশের বিয়ে  ৫ মাস আগে সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর তালুকদারের সঙ্গে হয়। বিয়ের পর থেকেই সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব-৯ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাস (২৪)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে। মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর