1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্বামী আরিফুল হককে বিজয়ী করতে নারী ভোটারদের প্রতি আহ্বান সামা হক চৌধুরীর

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে নারী ভোটারদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামে ডা. বশির আহমেদের বাসভবন সংলগ্ন উঠানে স্থানীয় নারী ভোটারদের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের আলোচনা সভায় সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী।

বৈঠকে স্থানীয় নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও নারীদের কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরেন। এসব বক্তব্য মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সামা হক চৌধুরী বলেন, আপনারা আরিফুল হক চৌধুরীকে ভালোভাবেই চেনেন। তিনি সিসিক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সিলেট সিটি করপোরেশনকে দেশের অন্যতম সেরা সিটি করপোরেশনে রূপান্তর করেছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নে বিশ্বাসী একটি দল। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এলাকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কথা বিবেচনা করে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে।

জৈন্তাপুর উপজেলার অবকাঠামোগত পশ্চাৎপদতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই জনপদের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আসমা চৌধুরী, সায়িমা সুলতানা চৌধুরী, পলিনা রহমান। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুস শুক্কুর মেম্বার, হুমায়ুন কবির খান মেম্বার, আমিনুল ইসলাম সোহেল, যুবদল নেতা সেলিম আহমেদ, আবুল হাসনাত, আব্দুল জব্বার, মামুন রশিদ মামুন প্রমুখ।

অনুষ্ঠানে আরও অংশ নেন সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। পাশাপাশি স্থানীয় নারী ও নবীন নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর