1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বানিয়াচং হবিগঞ্জ ( প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

 

বানিয়াচংয়ে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় এড়ালিয়ার মাঠে ফাইনাল খেলায় নওজোয়ান স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরবময় স্থান অর্জন করেছে শেখের মহল্লা ডমিনেটরস।

এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের জনি।
৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন এঁর সভাপতিত্বে ও ছাত্রদল যুগ্ম আহবায়ক তুষার হোসেন খান সৈকত, ছাত্রনেতা রিমন মিয়াও নিশাদ সর্দারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক সালাহ উদ্দিন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন।
সার্বিক দায়িত্বে ছিলেন, জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন।
রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মতিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর