1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহলে দেশীয় অস্ত্র উদ্ধার।

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অদ্য সকাল আনুমানিক ০৬:১০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর আর্মি ক্যাম্প হতে বিএ-১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদ ও ১২ ইঞ্জিনিয়ারিং স্যার–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমজোড়া গ্রামের মোঃ উজ্জল মিয়ার বাড়ি থেকে এসব পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সতেরটি টেডা, পাঁচটি ফলার, এগারটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু এবং একটি বল্লম।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর