1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে : জৈন্তাপুরে আরিফুল হক চৌধুরী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

 

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীলনকশা এদেশের মানুষ মেনে নেবে না।

শনিবার (২৪ জানুয়ারী) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে বিএনপি ও জমিয়তে ইসলাম বাংলাদেশ, ৬নং চিকনাগুল ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন ও চিকনাগুল ইউনিয়নের জমিয়তে ইসলাম বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম পি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

প্রথম পর্যায়ে তিনি চিকনাগুল এলাকার ঘাটেরচটি, কহাইগড় ২য় খণ্ড, গ্যাস ফিল্ড, পানিছড়া কালিবাড়ীতে গণসংযোগ করেন এবং জামিয়া আরবিয়া তা’লীমুল কুরআন কান্দি মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা লক্ষ্য করছি, একটি দল পর্দার আড়ালে থেকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তারা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে না বলেই অন্ধকার পথের দিকে হাঁটছে। কিন্তু সিলেটের মাটি ও মানুষ অতীতে যেমন সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।

তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে। কোন অবস্থায় এ সুযোগ তৈরি হতে দেওয়া হবে না। বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে এবং তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মছদ্দর আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইলিয়াস আহমদ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাছির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাজাহান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব এম শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী।

সমাবেশে উপজেলা ও ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে সবাইকে মাঠে থাকার অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর