1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ২৫ জানুয়ারি সন্ধ্যায় ৪ নং ওয়ার্ডের স্থানীয় ছয়হারা পয়েন্ট সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় দরগাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মুকিত মিয়ার সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সিলেট মহানগর বিএনপি নেতা তালেব হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মো: ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আতাউর রহমান আতাই, বকুল মিয়া, মোতালিব মিয়া, আখলু মিয়া, তোফায়েল মিয়া,দবির মিয়া,শফিক মিয়া, নুর ইসলাম, আনোয়ার হোসেন, এলখাছ মিয়া, সাজাদ মিয়া, রুকন মিয়া, অমূল্য বৈদ্য, দিলিপ বৈদ্য, সিন্ধু বৈদ্য,ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুনেদ আহমদ ফয়সল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মারজান আহমদ জামান, রুবেল আহমদ, তুহিন মিয়া, সারোয়ার, ছাত্রদল নেতা আবু তাহের ইমন, নারুল, সাহেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শান্তিগঞ্জ জগন্নাথপুরবাসীর শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রীজ, কার্লভার্ট সহ সামগ্রীক উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তনের স্বার্থে এবং এই আসনকে একটি মডেল আসনে রুপান্তের জন্য আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর