1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে নির্বাচন কমিশনের পরিপত্র জারি

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী পরিচয়পত্র প্রদান করে থাকে।
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত সাংবাদিকরা তাদের স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে আগ্রহীরা নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল https://pr.ecs.gov.bd/-এ আবেদন করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীরা অনলাইনে কিউআর কোড সংযুক্ত নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে পত্রের মাধ্যমে জানানো হবে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর কাজে বাধা প্রদান, শারীরিক ক্ষতি সাধন বা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।

এছাড়া নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

ভোটকেন্দ্রের অভ্যন্তরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে প্রিজাইডিং অফিসাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রেখে বৈধ কার্ডধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলে পরিপত্রে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর