
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলায় গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে গণসংযোগে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জাসাসের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সমন্বয়ক শিহাব খান, সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন চৌধুরী, রুমেল মনসুর, অলক রায় ও এম আর মামুন, জাসাস জৈন্তাপুর উপজেলার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন।
এছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন হারিছ উদ্দিন সভাপতি, ৩ নং চারিকাটা, আলী আহমেদ সিনিয়র সহ-সভাপতি, চারিকাটা ইউনিয়ন, আহমদ হুসেন সভাপতি, জাসাস ৪ নং দরবস্ত, নাহিদ আহমেদ সাধারণ সম্পাদক, ৪ নং দরবস্ত ইউনিয়ন।
উপজেলা যুবদল নেতা শামিম আহমেদ ও উপজেলা ছাত্রদল নেতা সাদিক আহমেদ সহ জাসাস ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার রক্ষায় সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাসাস সবসময় গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয়তাবাদী চেতনা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।