1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রেফতার

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০) এর নিজ বাসা থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আলামতসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অভিযুক্ত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর