1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভাষা দিবসে আজমিরীগঞ্জে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার এমপি জীবন

মো আবু হেনা (আজমিরীগঞ্জ) :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পঠিত

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায় ও সত্যের পথে অবিচল থাকবো। জাতি, ধর্ম ও দল-মত নির্বিশেষে সকলের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করবো। আমি নির্বাচনের পূর্বে যেমন প্রতিটি পাড়া-মহল্লায় গিয়েছি, এখনও যাবো এবং সবার সঙ্গে কথা বলবো। তাদের সুখ-দুঃখের কথা শুনবো এবং তাদের দুঃখ ঘোচানোর জন্য কাজ করে যাবো।

তিনি আরও বলেন, এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম চলবে।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, সদস্য সচিব সামছুল আলম, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সওদাগর, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাএদলের আহ্বায়ক জিবলুর রহমান প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর