1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোয়াল কুড়ি’র সারং বাড়ির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার গোয়াল কুড়ি গ্রামের সারং বাড়ির উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৬ রমজান সারং বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন লন্ডন প্রবাসী আজিব উল্লাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

আজিব উল্লাহ’র পিতা মরহুম জসিম উল্লাহ সারং ও স্ত্রী মরহুমা নুরুন নাহারসহ তাহার পরিবারের সকল মরহুম আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে নিজ গ্রামসহ আশপাশ গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ রমজান আজিব উল্লাহ’র পক্ষ থেকে সিলেট নগরীর উপশহর এলাকায় একটি এতিম মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করেন। আজিব উল্লাহ পুরো রমজান মাস সিলেটের বিভিন্ন স্থানে গিয়ে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করবেন। তিনি নিরবে নিঃস্বার্থে এভাবে প্রতিনিয়ত অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

প্রথম/সিলেট/মতিউর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর