1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে সিলেট মহানগর যুবলীগের দুই নেতা এমদাদ হোসেন ইমু ও রুপমকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

এমদাদ হোসেন ইমু (৩০) সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকার শুভেচ্ছা ১১ এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুন মিয়ার ছেলে ও সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ০৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও রূপম আহমেদ (৩৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুস ছাত্তারের ছেলে সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ১৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী খানার এফআইআর নং- ১৯/৪১৮ তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এবং সিলেট কোতয়ালী থানা এফআইআর নং-৩৪/ ৩৮৯, তারিখঃ ২৮ আগস্ট ২০২৪ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০০) এর মূলে পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করে।

সিলেট র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর