1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হরিপুরে বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের বাগেরখালস্থ বাগেরখাল ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে দায়িত্বশীল, গুণিজন ও সুধীজনের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ মার্চ) বাগেরখাল মহরির দোকান সংলগ্ন মাঠে আয়োজিত এ মাহফিল সংগঠনের সভাপতি হাফিয কাওসার আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক দিলদার আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম আল মাহদি। তিনি বলেন, “একটি সুন্দর, আদর্শ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ছাত্র ও যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের ঐক্যবদ্ধ ও নৈতিক দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, মাওলানা আব্দুল মতিন,
ফতেহপুর মাদ্রাসার মুহতামিম ও বাগেরখাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমদ সাহেব হাফিঃ ।

৬নং ওয়ার্ড সদস্য রফিক আহমদ, সাবেক সদস্য আবুল মেম্বার, সমাজসেবী আব্দুল হালিম, জালাল উদ্দীন, ফারুক আহমদ, আব্দুর রব, হাজি জমির উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম,, কুটি মেম্বার সংগঠনের উপদেষ্টা ও মূলকটিকর মাদ্রাসার মুহতামিম হাফিজ আল আমিন রাফি, উপদেষ্টা নুরুল আলম তামিম,শাহ আলম, ফজলুল কাদির, জাহাঙ্গীর আলম,মুহাম্মদ আলী,মুমিনুল হক্ন,আকিল আহমদ, সাইফুর রহমান সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং সংগঠনের দায়িত্বশীল দিলওয়ার হোসেন, সুমন আহমদ, উসমান আহমদ, নাঈম আহমদ, শাহিন আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, একজন ছাত্র জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি নির্মাণ করে। জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই। নৈতিকতা, আদর্শ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ ছাত্র-যুব সমাজই পারে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে। তাই সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

এ ছাড়া ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন।
ছাত্র নেতা জাহাঙ্গীর আলম,নাদিম আহমদ,আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ হাসান সহ অনেক সুধীজন।

প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ সহযোগিতা ও পরামর্শ দেন,
বাগেরখাল প্রবাসী গ্রুপের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক.হাফিজ জাকওয়ান আহমদ, সহ সভাপতি নুমান সাদী, সাবেক সেক্রেটারী, হারুন আহমদ, হাফিজ মুক্তার হুসাইন, হা আতাউর রহমান, মুহাম্মদ আলী, সাদিকুর রহমান সাদিক সহ অনেকই।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় নসিহত করেন, দারুল হাদীস ফতেহপুর বাজার মাদ্রাসার মুহতামিম ও এলাকার বিশিষ্ট আলেম মাওলানা রফিক আহমদ,
দোয়া পরিচালনা করেন, এলাকার মান্যবর আলেমেদ্বীন ও দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, মাওলানা আব্দুল মতিন বাগেরখালী হাফি.।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর