1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ওসমানীনগরে রাস্তা নিয়ে সালিশ বৈঠকে সংঘর্ষে যুবক নিহত

ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

ওসমানীনগরে রাস্তা ব্যবহার নিয়ে রাতে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সামাদ আহমদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর প্রকাশ সিকন্দরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কিত্তে কমরপুর গ্রামের মাশুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬জনকে আটক করেছে।

জানা যায়, একই গ্রামের রহিম উল্লাহর ছেলে আব্দুস সত্তার এবং আব্দুল জব্বার গং এর সাথে একটি রাস্তা ব্যবহার নিয়ে বৃহস্পতিবার সামাদ আহমদ এর পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিস্পত্তি করতে পরদিন শুক্রবার তারাবিহ নামাজ শেষে মাশুক মিয়ার বাড়িতে এক সালিশ বৈঠক বসে। রাত সাড়ে ১০টার দিকে বৈঠকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ছুরিকাঘাতে সামাদ আহমদ আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬জনকে আটক করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই সাজ্জাদ মিয়া বলেন, রাস্তা নিয়ে সালিশ বৈঠকে সত্তার ও জব্বারের পরিবারের সাথে সংঘর্ষ হলে আমার চাচাতো ভাই নিহত হয়েছেন। আমরা এর বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য সাকির আহমদ বলেন, সালিশ বৈঠকে মারামারি হলে সামাদ মারা গেছেন, আমি এ বৈঠকে ছিলাম না।

ওসমানীনগর থানার ওসি মো: মুরমেদুল আলম ভূইয়া বলেন, রাস্তা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হলে পুলিশ ৬জনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর