1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সিলেট সদরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ ব্যক্তির ৬ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৮৭ বার পঠিত

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধ ও খাল ভরাটের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার (৯ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট সদর
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াং। অভিযানে আরো নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুল হান্নান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে কল্লগ্রামের নিকটবর্তী কৃষি জমির উপরিভাগের টপ সয়েল কর্তন করে হৈরখাল ভরাট করে, এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া খাল ভরাটের কারণে নিকটবর্তী জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে।

উক্ত অপরাধের জন্য মো. আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।

অভিযানকালে আরও দেখা যায় যে, অভিযুক্ত ব্যক্তি পার্শ্ববর্তী মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র যাচাই-বাছাই করে অভিযুক্ত ব্যক্তির নামে উক্ত স্থানে কোনো বৈধ মালিকানা ও মাটি ভরাট/মাটি কর্তনের কোন অনুমতিপত্র পাওয়া যায়নি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ব্যবহৃত ০২ (দুই) টি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ০১ (এক)টি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট এর অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে।

জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জৈনক আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ব্যবহৃত ২ টি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ১ টি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদের অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে। অবৈধভাবে মাটিকাটা বন্দ করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর