1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: ৮ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড়গাঙ নদীর জাঙ্গালঘাট, রুপচেং গরুঘাট ও সারী-২ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানের শুরুতে বড়গাঙ নদী সংলগ্ন নিজপাট ইউনিয়নের জাঙ্গালঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, লক্ষিপ্রসাদ গ্রামের শহীদ মিয়ার পুত্র ইসমাইল হোসেন (২০), রুপচেং এলাকার কন্টু মিয়ার পুত্র তাবাসসুম আহমেদ (১৭), পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের রফিকুল হকের পুত্র খাইরুল ইসলাম (২৪) এবং জাঙ্গাইল গ্রামের হারুণ মিয়ার পুত্র মামুনুর রশীদ (১৮)।

পরবর্তীতে রুপচেং গরুঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা ১০টি বারকি নৌকা করাত দিয়ে কেটে ধ্বংস করা হয়।

সবশেষে সারী-২ এলাকায় নদীর পাড় কেটে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনের দায়ে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন, ভিতরগাঙ এলাকার সফাতউল্লাহর পুত্র জামাল উদ্দিন (২৫), একই গ্রামের খলিলুর রহমানের পুত্র আসাদ আহমেদ (২৮), গোয়াইনঘাটের ধর্মগ্রামের অলিউর রহমানের পুত্র সেবুল আহমেদ (৩৫) এবং একই গ্রামের শফিক মিয়ার পুত্র আবদুল করিম (৪৫)।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত স্থান ছাড়া ফসলি জমি ধ্বংস করে ও নদীর তীরবর্তী বসতভিটা ঝুঁকিতে ফেলে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইটি স্পট থেকে সাতজনকে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ তিন মাস মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের একজনের বয়স ১৭ বছর হওয়ায় তাকে এজাহারের মাধ্যমে উপযুক্ত আদালতে সোপর্দ করার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।

অভিযান শেষে আটককৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর