1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)-এর আংশিক কমিটি ঘোষণা

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৭৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)-এর ২০২৬–২০২৭ মেয়াদের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনাল রহমান প্রিন্স এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিষেক চন্দ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. কামরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুমন কান্তি বিশ্বাস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরিফুজ্জামান খাঁন আতিফ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস এম রাশিদুর রহমান অভি। অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিসান রহমান ও প্রচার সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মমসাদ আলম। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলাম শরিফ।
সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুখলিছুর রহমান এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বানিয়াচং উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি) দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর