1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল

মুরাদ হাসান (জৈন্তাপুর) সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম’র সঞ্চালনায় বাংলাদেশ মুজাহিদ কমিটির জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখতার সাহেবের সভাপতিত্বে ‎সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহকারী প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।

‎এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফ আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ।

অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বন্ধু প্রতীম সংগঠন জমিয়তে ইসলাম এর নেতৃবৃন্দের মধ্যে মাওলানা স্বাদ উদ্দিন রাব্বানী, মাওলানা বিলাল উদ্দিন, ও শ্রমিক মজলিস এর উপজেলা সভাপতি মাওলানা আলিম উদ্দিন বিন আহমদ প্রমূখ।

‎বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী আদর্শে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

‎আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর