1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মূলধারা ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) শান্তিগঞ্জস্থ যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর হলরুমে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পল্লী বিদ্যুৎ-এর সাবেক চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, শালিস ব্যক্তিত্ব মো. সেলিম মিয়া এবং ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মতিউর রউফ চয়ন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলমগীর হেসেন, জয়কলস ইউপি বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ফয়জুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, শানুর আহমদ সুলতান, আহমেদ উসমান, ইমরানুল হাসান, ব্যবসায়ী আজিজ মিয়া, জিল্লুর রহমান জিলু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর