1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা: দোকান সিলগালা, গরু নিলামে বিক্রি

মুরাদ হাসান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩১৩ বার পঠিত

সিলেটের  জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি মাংসের দোকান সিলগালা করা হয়েছে। এ সময় মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

 

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে হরিপুর বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করলে স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ জানায়। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। একই সঙ্গে একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

 

 

অভিযানের সময় দোকানের ভেতরের ফ্রিজ তল্লাশি করে ছোট ছোট গরুর বাছুরের মাংসও পাওয়া যায়। এ দৃশ্য দেখে স্থানীয় জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

 

অভিযানের সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বিক্রি করা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর