
আজ ১৮ ই মার্চ রোজ বুধবার
মধ্যনগর কওমী মাদানিয়া মাদ্রাসায় জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবুল বারাকাত এবং সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন :
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, যুব জমিয়তের সহ সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মধ্যনগর যুবদলের আহবায়ক
মোঃ গোলাম সাইফুল, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান জিয়া, গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, চামরদানি ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ কামাল খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখা ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান,মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আাতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন ইফতার হলো মুসলমানদের একটি ঐক্যের বন্ধন এবং মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে যাওয়ার একটি সুন্দর মিলনমেলা।
পরিশেষে মুসলিম উম্মার সকলের উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবং ইফতারের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।