1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ইছাগাঁও এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এখন ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ যেতে হচ্ছে।

সেতুটি স্থানীয়ভাবে কাটাগাঙের বেইলি সেতু নামে পরিচিত। আজ শুক্রবার বিকেলে ওই বেইলি সেতুর ওপর দিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক পারাপারের সময় সেতুর স্টিলের পাটাতন খুলে নলজুর নদে পড়ে যায়। এর পর থেকে সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত বছরের আগস্ট মাসে এই বেইলি সেতুটি ভেঙে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সেতুটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জগন্নাথপুরের ইছাগাঁও এলাকায় কাটাগাঙের বেইলি সেতুতে উঠলে সেতুর ৪-৫টি স্টিলের পাটাতন খুলে নিচে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দেবে যায়। এর পর থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, কাটাগাঙের সেতুটি জোড়াতালি দিয়ে চালু রাখার কারণে প্রায়ই যান চলাচলে সমস্যা হতো। সেতুটির পাটাতন ভেঙে যাওয়ায় এখন ঢাকার সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে সুনামগঞ্জ-সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে অনেকটা পথ ঘুরে এ জেলায় আসতে হচ্ছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ শুরু করছি।’ তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুর স্থানে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর নকশা প্রণয়নের কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর