1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে যৌথ মতবিনিময় ও ঈদ পূর্ণমিলনী: ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য মিলনমেলা

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চেতনায় উজ্জীবিত হয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

এক হৃদয়স্পর্শী যৌথ মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী। উৎসবমুখর, প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই মিলনমেলা উপস্থিত সবার মাঝে ছড়িয়ে দেয় ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের উজ্জ্বল বার্তা। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ। তিনি বলেন, এ ধরনের মিলনমেলা সংগঠনের ভেতরে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় বক্তারা আরও বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়; এটি মানুষের মাঝে সহমর্মিতা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার এক মহিমান্বিত উপলক্ষ। তাই এই চেতনা ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ঐক্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা ইমামুদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুজীবুর রহমান, হাফিজ উদ্দীন খানসহ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিপুল সংখ্যক কর্মীর সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণচঞ্চল ও সার্থক।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর