1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামায়াত সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় মাওলানা হাবিবুর রহমান

ওসমানীনগর (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা শাখা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সমাজে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে সমাজ থেকে দুর্নীতি চির বিদায় নেবে।

রাষ্ট্র হবে কল্যাণরাষ্ট্র এবং এর কর্মকর্তাগণ হবেন সেবক। তাই আগামি স্থানীয় সরকার নির্বাচনে সকল পদে জামায়াত নেতৃবৃন্দকে অংশ নিয়ে, বিজয়ী হয়ে জনগণের প্রকৃত সেবকের উদাহরণ পেশের মাধ্যমে,গোটা জাতির দায়িত্ব গ্রহণের জন্য তৈরি হতে হবে। তিনি আরো বলেন, সরকার অতীতের দুর্নীতির ধারাবাহিকতা চলমান রাখতে চায়, তাই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। তারা রক্তের দাগ মুছে যাওয়ার আগেই ভুলে গেছে রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসার কথা । এজন্য তারা গার্মেন্টস এর ব্যবস্থাপককে ব্যাংকের গভর্নর বানিয়েছে। বেশিদিন দূরে নয়, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য জামায়াতকে টেনে ক্ষমতায় বসাবে।

তিনি আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে তাজপুর কদমতলাস্থ একটি ফুটবল ইনডোরে ওসমানীনগর উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আনহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি আব্দুল মুমিন, উছমান পুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. সায়েস্তা মিয়া, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর