1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লাখাইয়ে পাওনা ১৮৫ টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫০

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় দোকান বাকির ১৮৫ টাকা পাওনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার মুদি দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল ক্রয় করেন। সোমবার জালাল মিয়া তার পাওনা টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ব্যবসায়ী জালাল মিয়ার দাবি তিনি ১৮৫ টাকা পান; কিন্তু ক্রেতা রসম আলীর দাবি তার কাছে ৩০ টাকা পাওনা রয়েছে। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর