1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

 

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নতুন বন্ধুত্ব গড়ে ওঠে এবং শৃঙ্খলার চর্চা হয়। জীবনে সফল হতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার।

 

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় তালুকদার, বেনু মজুমদার, ফয়সল মিয়া, সনি, থানার এএসআই আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

 

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দিনে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে মোট ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বালক দলের খেলা শেষে একই দিনে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর