1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে পাহাড়ি ঢলে সাতবিলার হাওড় সহ ফসিল মাঠ প্লাবিত

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

লাখাইয়ে ভারী বর্ষনে ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ বোরোধান তলিয়ে যাচ্ছে, কৃষকদের আহাজারি।
লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব,পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি পাত এর ফলে হাওরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠের পাকা ও আধা পাকা বোরোধান তলিয়ে যাচ্ছে। সেই সাথে তলিয়ে যাচ্ছে কৃষকদের স্বপ্ন। নিজের ক্ষেতের এ পাকা ও আধা পাকা বোরোধান তলিয়ে যাওয়া দেখে তাঁরা নিজেদের সম্বরব করতে পারছেন না। আহাজারি করছে।
খোঁজ নিয়ে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় অতিবর্ষন ও পাহাড়ি ঢলে ইতিপূর্বে হাওরাঞ্চলের নিম্ন এলাকায় ইতিমধ্যে ৭ হেক্টর জমি তলিয়ে গেছে। এরই মধ্যে আবারো প্রকৃতি বৈরীভাব ধারণ করে ভারী ও অতিভারী বৃষ্টি পাত শুরু হওয়ায় নিম্নাঞ্চল এর পাশি মাঝারি অঞ্চলের পাকা ও আধা পাকা বোরোধান এর জমি তলিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছে কৃষককূক।বৃষ্টি পাতের তলিয়ে যাওয়ার পাশাপাশি সাতবিলা মাঠের বাঁধ ভেঙে প্রায় দুই শত বিঘা জমির ধান তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় গোপালপুর, নিদানপুর,নয়াগাঁও, বেগুনাই ভবানীপুর বলাকান্দি,গোয়াকারা,ভরপূর্নি সহ বিভিন্ন গ্রামের মাঠে মাঝারি অঞ্চলের পাকা বোরোধান তলিয়ে যাচ্ছে। ঢলের পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ও আবহাওয়ার বৈরী আচরণের পরিবর্তন না হলে ফসলহানী আরো বৃদ্ধি পেতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম বলেন এবারের ভারী বর্ষনের ফলে মাঝারি অঞ্চলের ৬০-৭০ হেক্টর জমির বোরোধান এরই মধ্যে তলিয়ে গেছে। এছাড়াও ইতিপূর্বে নিম্নাঞ্চল এর ৭ হেক্টর জমির তলিয়ে গেছে। তবে আশাকরা যায় আবহাওয়ার বৈরী আচরণের পরিবর্তন হবে এবং বৃষ্টি পাত নতুন করে না হলে পানি নেমে যাবে।ফসলের তেমব ক্ষতি হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর