1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ

মোহাম্মদ আবদুল কাদির (সুনামগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন মধ্যনগরের কৃতিসন্তান মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সিলেট এম সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সিলেট মহানগরের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী প্রচার দলের সিলেট মহানগরের যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল মিছবাহ। তিনি সিলেট এম সি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে সিলেটের হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সে চাকুরি করে ঢাকা স্টক এক্সচেঞ্জের অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হন। রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি, তালাশ বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং গ্রীণ টিভির সুনামগঞ্জ পশ্চিমাঞ্চল প্রতিনিধিত্ব করছেন। কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন ও জাতীয়তাবাদী রাজনৈতিক মহলে রয়েছে তার সুসম্পর্ক।

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রনি সিকদার ও সম্পাদক আল হেলানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আব্দুল আউয়াল মিছবাহ তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে কেন্দ্রীয় অনলাইন
প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর