1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ফজরের নামাজ চলাকালীন ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

নুর মোহাম্মদ সাগর (শ্রীমঙ্গল) মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হাফিজ উল্লা (৮০), পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় সেদিন ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লা। নামাজ চলাকালে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে মারধর করে টেনে মসজিদের বারান্দায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। তদন্ত কর্মকর্তা এসআই সজিব চৌধুরী জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসল্লিরা জানান, নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি। এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর