1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এ ধান ক্রয় শুরু হয়।

ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রব, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, জয়কলস ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মামুন আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্য, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ১ শত ৯৫ মেট্রিক টন বোর ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

উল্লেখ্য এর আগে সকাল ১১ টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের অনলাইন লটারীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ন আহবায়ক রওশন খান সাগর, সদস্য মহির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, যুবদল নেতা সৈয়দ আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক প্রতিনিধি সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর