
৩ রা মে ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার খাদ্য গুদামে সরকারী দামে প্রতি কেজি ৩৬ টাকা অর্থাৎ ১ মন ধানের মুল্য ১৪৪০ টাকা হিসাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জনাব সন্জয় ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্রক মোঃ শফিকুল ইসলাম, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহাবুদ্দিন শাহীন পি পি এম, মধ্যনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হক,মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন মধ্যনগর উপজেলা বি এন পির আহবায়ক মোঃ আবে হায়াত, যুগ্ম আহবায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল হক বেনু ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্জয় ঘোষ বলেন প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে যেন সঠিক ভাবে ধান সংগ্রহ করা হয় যাহাতে কৃষক উপকৃত হয় কারন কৃষকদের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।