1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বানিয়াচং থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৮৪ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচং থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সাথে স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বানিয়াচংয়ের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি।

নবাগত ওসি তাঁর বক্তব্যে বলেন, সঠিক তথ্য ব্যতীত কোন অভিযোগ আমলে নেওয়া হবে না। তিনি আরোও বলেন পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হয়। অপরাধীদের দমনে তিনি আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকরা বানিয়াচংয়ের বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ তুলে ধরেন। ওসি গুরুত্বসহকারে তা শোনেন এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করা হয়। সাধারণ মানুষ যাতে থানায় এসে হয়রানি ছাড়া সেবা পায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। ​মতবিনিময় সভায় বানিয়াচং প্রেসক্লাব ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নবাগত ওসিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর