1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে নগদ সহায়তা পেলেন ১০২৫ জন ক্ষতিগ্রস্ত কৃষক

মোহাম্মদ আবদুল কাদির (সুনামগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

আজ ১১ ই মে রোজ সোমবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Islamic Relief Bangladesh। সংস্হাটির উদ্যোগে উপজেলার ১০২৫টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ ও প্রোগ্রাম অফিসার তাহসিন আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন পি পি এম এবং অরুপ রতন দাস।
বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বহু কৃষকের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক পরিবার আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে Islamic Relief Bangladesh এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি দল কৃষকদের হাতে প্রত্যেককে নগদ ৬০০০/ টাকা করে অর্থ তুলে দেন।
সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের সময় এই সহযোগিতা তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সংস।হাটির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর