1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দের সঙ্গে লাখাই থানা পুলিশ এর নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর বেলা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস।

লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবে এর সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস,

সুমন আহমেদ বিজয়।

,লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন,, নাজিম উদ্দীন রানা, আশিক আহমেদ, শফিকুল ইসলাম সাবাল, এসএম জুবায়ের আহমেদ প্রমূখ।

সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দে সার্বিক সহযোগিতা কামনা করে বলেন লাখাই উপজেলার মাদক নির্মূলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

গোষ্ঠীগত দাঙ্গা প্রতিরোধে পুলিশের প্রোএকটিভ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বীটপুলিশিং এর কার্যক্রম জোরদার করে এবং জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা দাঙ্গা প্রতিরোধে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যাব।উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করার আশাবাদ ব্যক্ত করে বলেন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও চুরি ডাকাতি ও অনলাইন ক্যাসিনো বন্ধে পুলিশের টহল জোরদার করে করা হবে এবং তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি তাঁর আহবানে সাড়াদিয়ে এ মতবিনিময় সভায় অংশ নেওয়ায় উপস্থিত সাংবাদিক বৃন্দে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর