1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের মাঠে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের দোলাচলের লড়াই। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের স্বাগতিকরা, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করেছে বাংলাদেশ।

প্রথম সেশন শেষে দ্বিতীয় সেশন শুরুতে বাংলাদেশের সংগ্রহ ৩২. ২ ওভারে ৪ উইকেটে ১০৬ রান।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

নতুন বল হাতে নিয়েই সাফল্য এনে দেন মুহাম্মদ আব্বাস। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন মাহমুদুল হাসান।

কোনো রান না করেই স্লিপে ক্যাচ দেন তিনি। শুরুর ধাক্কার পর ইনিংস সামলানোর দায়িত্ব নেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান।

দুজন মিলে ধীরে ধীরে রান তোলার পাশাপাশি পাকিস্তানের বোলারদের চাপও সামলান। বিশেষ করে তানজিদ ছিলেন বেশ আত্মবিশ্বাসী। সুযোগ পেলেই খেলেছেন আক্রমণাত্মক শট। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৪৪ রান।

তবে ভালো শুরুকে বড় করতে পারেননি তানজিদ। আব্বাসের বলে মিড-অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বোলারের হাতেই। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু খুররম শাহজাদের দারুণ এক বলে বোল্ড হন তিনি। ৪১ বলে ২২ রান করেন মুমিনুল। তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে দলকে আর বিপদে পড়তে দেননি। তবে দ্বিতীয় সেশন শুরুতে শান্ত বেশি সময় মাঠে ঠিকে থাকতে পারেন নি, ২৯ রানের মাথায় তিনি আউট হয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান। মুশফিক ২০ ও লিটন দাস ০ রানে অপরাজিত।

পাকিস্তানের হয়ে আব্বাস নিয়েছেন দুটি উইকেট, একটি পেয়েছেন শাহজাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর