1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৪১ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নির্বাচনের আগমুহূর্তে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কাইয়ূম চৌধুরী এর আগে বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহসভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। সম্প্রতি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে।

বিসিবি নির্বাচন কমিশন ক্লাব, জেলা ও বিভাগ এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে, যেখানে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের তালিকার ভিত্তিতে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ মে প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

ঈদুল আজহার বিরতির পর ১ জুন থেকে আবার নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এর মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। এরপর নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর